কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে তৃণমূলের গণ অবস্থান বিক্ষোভ - The News Lion

কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে তৃণমূলের গণ অবস্থান বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ   কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বঙ্গ জননী বাহিনীর উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এদিন বিক্ষোভ সভায় বঙ্গ জননী বাহিনীর মহিলাদের হাতে ছিল ফ্লেক্সি লেখা একাধিক দাবি রান্নার গ্যাসের দাম বাড়লো কেন মোদি সরকার জবাব দাও দেশকে বাঁচাতে বিজেপি কে বয়কট করতে হবে সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ সংঘটিত হয়। এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক অসীম সাহা শহর সহ-সভাপতি দীপক বিশ্বাস বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী টিনা ভৌমিক সাহা ও শশী গোপাল সরকার সহ অনেকে।


উপস্থিত নেতারা বলেন যে কেন্দ্রের জনবিরোধী সরকার বিজেপি নয়া কৃষি বিল এনে কৃষকদের সর্বস্বান্ত করে তুলছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা কে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। পাশাপাশি ত্রিপুরায় গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে আমাদের নেতৃত্ব ত্রিপুরায় আন্দোলন সংগঠিত বা দলীয় কর্মসূচি গ্রহণ করতে গেলে তাদের উপর বিজেপি গুন্ডাবাহিনী হামলা সংঘটিত করছে। মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.