ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ মৃত ৪ দিনমজুর - The News Lion

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ মৃত ৪ দিনমজুর

 


 দি নিউজ লায়নঃ  মুর্শিদাবাদের পোমিয়া মোড় এলাকায়  ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক চালকসহ চারজন দিনমজুরের। গুরুতর জখম আরোও ৩জন। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে উত্তেজিত মানুষজন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী।গুরুতর জখম দের উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে,জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও  পোমিয়া মোড়ের কাছে আশেপাশের  গ্রামের দিনমজুরেরা  বহরমপুরে শ্রমিকের কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।


 সেইখানে  ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা ম্যাজিক গাড়িতে উঠছিলেন কয়েকজন শ্রমিক মহিলারাও। সেই সময় পিছন দিক থেকে আসা একটি নিয়ন্ত্রনহীন ম্যাজিক ভ্যান সজোরে ধাক্কা মারে তাঁদের। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকসহ ৪ জনের।  মৃতেরা হলে  রাজু মণ্ডল(৩৩) জয় মণ্ডল(৩৮) সবকা মণ্ডল(৪৯)   হেলালউদ্দিন শেখ(২৫)। হেলাউদ্দিন পেশায় গাড়িচালক। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিরা প্রত্যেকে একই গ্রামের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। বিধায়ক বলেন,"এই মৃত্যু প্রচন্ড মর্মান্তিক। আমরা মৃতের পরিবারের পাশে থাকবো। তবে এই এলাকায় যাতে দুর্ঘটনা এড়ানোর জন্য আরো নজরদারি বাড়ানো যায় সেদিকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জানানো হবে"। এদিকে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল দাস বলেন,"নিত্যদিন এখানে দুর্ঘটনা ঘটে থাকে আর চোখের সামনে চার-চারটে তরতাজা প্রাণ চলে গেল। বারংবার প্রসঙ্গে বলেও কোন কাজ হয়না"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.