বোরখার আড়ালে হেরোইন পাচার, গ্রেফতার ১ - The News Lion

বোরখার আড়ালে হেরোইন পাচার, গ্রেফতার ১

 


 দি নিউজ লায়নঃ টোপ দিয়ে মহিলাদের ব্যবহার করে জেলা জুড়ে হেরোইন পাচারের জাল। মুলত টার্গেট করা হত  মহিলাদের। বোরখার আড়ালেই এই পাচার চলত বলে জানা গিয়েছে। তদন্তে নেমে সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ। ২৩ জুলাই ঘটনার তদন্তে নেমে ঘুটিয়ারী শরিফ থানায় একটি কেস রেজিস্টার করে পুলিশ। সাইমা নামে একজন মহিলাকে গ্রেফতার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সাজিনা বিবি(২৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি হেরোইন উদ্ধার পুলিশের। মোট ৪টি প্যাকেট উদ্ধার করা হয়। 


প্রতিটি প্যাকেটে ৫০০ গ্রাম করে আছে। প্রায় ১ কোট টাকার হেরোইন উদ্ধার  করা হয়।  প্রাথমিক তদন্তে সাজিনা বিবি কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসত। তারপর তার সাথে আরও কিছু মিশিয়ে বিক্রি করত। দক্ষিন চব্বিশ পরগনা জেলা জুড়ে এই জাল ছড়ানো বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। আরও অনেকেই এরসাথে যুক্ত আছে। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.