ত্রিপুরা থেকে ফিরতেই জয়া ও সুদীপের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন মমতা - The News Lion

ত্রিপুরা থেকে ফিরতেই জয়া ও সুদীপের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন মমতা

 


দি নিউজ লায়নঃ রবিবার রাতেই বিশেষ বিমানে আগরতলা থেকে কলকাতা ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাও অভিষেকের সঙ্গেই কলকাতায় ফেরেন। শহরে ফিরতেই সুদীপ রাহা ও জয়া দত্তকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে।  


 ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে সুদীপ রাহাকে, জয়া রয়েছেন  ২০৩ নম্বর ঘরে। সূত্রের খবর, এমআরআই করা হবে সুদীপের। এরপরই সোমবার ঝাড়গ্রাম যাওয়ার আগে এসএসকেএমে জখম নেতা-নেত্রীদের দেখতে আসেন মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। খোঁজ নেন জয়া ও সুদীপের শারীরিক পরিস্থিতির। ফোনে কথা বলেন দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.