দেশে ফিরল অলিম্পিয়ানরা
দি নিউজ লায়নঃ অলিম্পিক থেকে দেশে ফিরলেন ভারতীয় অলিম্পিয়ানরা। সোমবার বিকালে দিল্লি বিমানবন্দরে পা রাখেন ভারতীয় অ্যাথলিটরা। ভারত এবার ৭ টি পদক জিতেছে। এটাই ভারতের সেরা অলিম্পিক্স পারফরম্যান্স। এর আগে ২০১২ সালে জিতেছিল ৬ টি পদক। এদিন দিল্লি বিমানবন্দরে অ্যাথলেটিক্স দলকে স্বাগত জানানো হয়। টিমের গ্রুপ ফটো আর ভিডিও শেয়ার করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।
এদিন অলিম্পিক্সের সকল পদক জয়ীদের রাজকীয় সংবর্ধনা দেবে কেন্দ্র। জাঁকজমক পূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও আইনমন্ত্রী কিরেন রিজিজু। এছাড়াও থাকবেন সাইয়ের সকল সিনিয়র আধিকারিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি থাকবেন কৃতী অ্যাথলিটদের সঙ্গে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে দূরদর্শনে। গোটা দেশ আজ জয়গান করছে নীরজ-মীরাবাঈ-সিন্ধুদের জন্য।
Post a Comment