গোর্খা লিগের আমরণ অনশন কর্মসূচি
দি নিউজ লায়নঃ হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল অখিল ভারতীয় গোর্খা লিগ পাহাড়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলে রবিবার ভাজপা সাংসদ রাজু বিস্তের পদত্যাগ দাবি করে আমরণ অনশনে বসলেন গোর্খা লিগ নেতা তথা দলের সাধারণ সম্পাদক এস পি শর্মা। এদিন দলীয় কার্যালয় থেকে শর্মা বলেন আমাদের অবস্থান স্পষ্ট নির্বাচনে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তার কোন টি পালন করেননি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত।
একাধিকবার তাকে অনুরোধ করা হলেও তিনি সংসদের কোন অধিবেশনে একবারের জন্যেও দার্জিলিংয়ের উন্নয়নের কোন প্রসঙ্গ তোলেন নি যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সে বিষয়ে কোনো রকম আলোকপাত তিনি করেননি এরকম অপদার্থ সাংসদ থাকার চেয়ে না থাকাই ভালো তাই বিজেপি সাংসদ এর পদত্যাগ দাবি করে তারা আন্দোলনে নেমেছেন তার স্পষ্ট হুঁশিয়ারি' হয় সংসদের চলতি বাদল অধিবেশনে বিজেপি সংসদ পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান এবং পাহাড়ের 11 জন' জাতিকে আদিবাসী স্বীকৃতি এই দুটি বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করুন এবং দাবি আদায় করে নিয়ে আসুন নয়তো তিনি পদত্যাগ করুন।
এদিন গোর্খা লিগের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিজেপিকে কার্যত চরম সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে সংসদের চলতি অধিবেশনে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রধান যে 2 প্রতিশ্রুতি অর্থাৎ পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান এবং 11 জন' জাতিকে আদিবাসী স্বীকৃতি দেওয়া এই দুটি পূরণ করতে হবে এবং এ বিষয়ে সদর্থক উদ্যোগ নিতে হবে এবং পরবর্তী অধিবেশন গুলিতে বিজেপি পাহাড়ের মানুষকে বাকি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করতে হবে এর অন্যথা হলে তার আচরণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
রাজনৈতিক মহলের মতে পাহাড়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে বিজেপি এমনিতেই পাহাড়ে তাদের অন্যতম শরিক জি এন এল একের পর এক দাবি-দাওয়াকে সামনে রেখে চাপ বাড়াচ্ছে। তাদের অন্যতম শরিক অখিল ভারতীয় গোর্খা লিগ-ও এবার তাদের ওপর চাপ বাড়াতে শুরু করলো একদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্ঘবদ্ধ আন্দোলন অন্যদিকে ঘরের মধ্যেই ভাঙ্গনের ইঙ্গিত-সব মিলিয়ে যত দিন যাচ্ছে ততই পাহাড়ের ভাজপা সাংসদের বিরুদ্ধে ক্ষোভ আরো বাড়ছে, তেমনি বিজেপির অস্বস্তি চরমে পৌঁছেছে।

Post a Comment