কল্যাণীর হোটেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

কল্যাণীর হোটেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  নদিয়ার কল্যাণী পুরসভার সামনে মুন লাইট নামে একটি হোটেলে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম নৃপেন বিশ্বাস।  পুলিশ সূত্রের খবর, 29তারিখ হোটেল ভাড়া নিয়ে মুনলিটে ছিলেন। 


এদিন সকালবেলা হোটেলের কর্মীরা বারবার ডাকাডাকি করলেও সারা না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছেন নৃপেণ বাবু।  পরিবার সূত্রে খবর, মৃতের বাড়ি কল্যাণীর বিধানপল্লি এলাকায়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিবনা নেই। মাঝে মধ্যেই হোটেল ভাড়া নিয়ে থাকতেন।  মৃতের ঘর থেকে প্রচুর মদের বোতল উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.