সিন্ধু দেশের প্রথম মহিলা অলিম্পিক পদকপ্রাপ্ত
দি নিউজ লায়ন; রবিবাসরীয় বিকেলে চিনের হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে হারিয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু। সিন্ধু দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে দ্বিতীয়বার পদক জিতলেন। রিও অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু এবারও অলিম্পিক্সের শুরু থেকেই ছন্দে ছিলেন। তবে সেমিফাইনালে হেরে যাওয়ায় তাঁর সোনা বা রুপোর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল।
রবিবার ছিল ব্রোঞ্জের ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিলেন দুই সেমিফাইনালের পরাজিতরা। হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে সিন্ধু প্রথম গেম জিতে নেন মাত্র ২৩ মিনিটে। ২১-১৩ ব্যবধানে। দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় গেমও জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমের ব্যবধান সিন্ধুর পক্ষে ২১-১৫।

Post a Comment