কাবুলে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে তৎপর রাজ্য
দি নিউজ লায়নঃ কাবুলে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে তৎপর রাজ্য। দার্জিলিং জেলা প্রশাসন তরফে খোঁজ শুরু। দার্জিলিং সহ পাহাড় ও ডুয়ার্সের একটা অংশের যুবক-যুবতীদের কাবুলে কর্মসূত্রে বসবাস। চাকুরীর কারনে উত্তরবঙ্গের বেশ কিছু পরিবারের সদস্যরা আফগানিস্তানের কার্যরত নাগরিক। সেই সমস্ত ব্যক্তিদের বাড়ি ফেরাতে রাজ্যের তরফে তৎপরতার গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে একাধিক মাধ্যমকে ব্যবহার করে দার্জিলিং জেলা প্রশাসন জেলায় ঠিক কতজন কাবুলে আটকে রয়েছেন তা অনুসন্ধানে নেমেছে। আটকে পড়া ভারতীয় নাগরিকদের যাবতীয় ডেটা সংগ্রহের কাজ চলছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে।
পরিবার মারফত আটকে পড়া ব্যক্তিরা কি অবস্থায় রয়েছেন তার খোঁজ নেবে জেলা প্রশাসন। সত্ত্বর বিমান পাঠিয়ে তাদের ফেরানোর ব্যবস্তা করা হবে। ইতিমধ্যেই কাবুলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে ভারতে ফিরিয়ে না আনা পর্যন্ত না হওয়া পর্যন্ত রাজ্যের নির্দেশে অসহায় পরিবারগুলিকে যাবতিয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।

Post a Comment