ফের শুটিংয়ে ফিরলেন শিল্পা
দি নিউজ লায়নঃ ফের শুটিংয়ে ফিরলেন শিল্পা শেঠি। পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তারের পরে ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিং পিছিয়ে দিয়েছিলেন বলিউড ডিভা শিল্পা শেঠি। তিন সপ্তাহ পরে শুটিংয়ে ফিরলেন তিনি।এমনটাই সূত্রের খবর। এরই মধ্যে শুট শুরু করেছেন শিল্পা শেঠি। আগামী পর্বে তাঁকে বিচারকের আসনে দেখা যাবে। এই শোর তারকা বিচারক শিল্পা শেঠি।
অপর দুই বিচারক হলেন নির্মাতা অনুরাগ বসু ও কোরিওগ্রাফার গীতা কাপুর। এই শো-র শুরু থেকেই শিল্পা কাজ করছেন। চার মৌসুমেই বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই মৌসুমের একটি পর্বে সবশেষ তাঁকে তারকা শিল্পী বাদশাহর সঙ্গে নাচতে দেখা যায়। শিল্পার অনুপস্থিতিতে এই তিন সপ্তাহে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা দম্পতি, সোনালি বেন্দ্রে ও মৌসুমী চ্যাটার্জি।

Post a Comment