33 দিনের কন্যা সন্তানকে বটি দিয়ে গলা কেটে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ 33 দিনের কন্যা সন্তানকে বটি দিয়ে গলা কেটে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটা থানার মহাদেবপুর উত্তর পাড়ায়। সকাল থেকেই পরিবারের লোকজন শিশুটিকে খুঁজে পাচ্ছিলো না, এরপর দেখা যায় বাড়ির শৌচালয়ের পাশে গলা কাটা রক্তাক্ত দেহ, মাথাটি পড়ে রয়েছে শৌচালয়ের মধ্যে। পুলিশ শিশুটির মস্তক ছিন্ন দেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা যাচ্ছে জয়ন্তী ভৌমিক প্রায় নয় বছর আগে বিয়ে হয়েছিলো, গত তিনমাস আগে সন্তান প্রসবের জন্য বাপের বাড়ি আসে।
শ্বশুরবাড়ি উত্তর 24 পরগনার গোপালনগরে। গত মাসে আগে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। আজ সকালেই জয়ন্তি সম্ভবত রান্নাঘরের আনাজ কাটার বটি দিয়ে গলা কেটে খুন করে শিশুটিকে। এ বিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা থেকে বোঝা যায় সে মানসিক ভারসাম্য হলেও হতে পারে ! পরিবারের লোকের দাবি সে মানসিক ভারসাম্যহীন ঘটনায় পুলিশ আটক করেছে অভিযুক্ত মা জয়ন্ত ভৌমিক কে। এবং তার শ্বশুরবাড়ির তরফেও জিজ্ঞাসাবাদ করছে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য।

Post a Comment