সাইকেল চালিয়ে বাঁশির সুরে করোনা সচেতনতার বার্তা স্কুল ছাত্রের
দি নিউজ লায়নঃ বাঁশির সুরে সাইকেল চালিয়ে করোনা প্রতিরোধে প্রচার স্কুল ছাত্রের, আমরা করোনায় হারিয়েছি বহু পরিজনদের,সারা বিশ্ব আজ লড়াই চালিয়ে যাচ্ছে করোনার বিরুদ্ধে। এক স্কুল ছাত্রের অভিনব প্রচার । দীর্ঘ পথ হাত ছেড়ে সাইকেল চালিয়ে বাঁশির সুরে প্রচার করছে করোনা প্রতিরোধে।
মাস্ক পড়ুন, সুস্থ থাকুন। দীর্ঘ পথ সাইকেল চালিয়ে এবং বিভিন্ন বাজার ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাঁশির সুরে প্রচার করছে করোনা প্রতিরোধে সকলে যাতে সরকারি নিয়ম মেনে চলে,ও মাস্ক যাতে সকলে পরে পাশাপাশি করোনা স্বাস্হ্য বিধি মেনে চলে। এই ছাত্রর নাম দেবজিৎ দাস একাদশ শ্রেণীর ছাত্র। গকুলপুরের বাসিন্দা। নদীয়া এবং উত্তর 24 পরগনা সীমান্তেরব কাছে। সে পড়াশোনা করে গোকুলপুর শিক্ষা আয়তন বিদ্যালয়।

Post a Comment