উলুবেড়িয়ায় ফুটবল প্রতিযোগিতা - The News Lion

উলুবেড়িয়ায় ফুটবল প্রতিযোগিতা

 


দি নিউজ লায়নঃ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে রবিবার উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র বিধায়ক একাদশ ও উলুবেড়িয়া পৌরসভার চেয়ারমান একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। উলুবেড়িয়া ভেটারেন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের জনসাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। 


প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক অভয় দাস, উলুবেড়িয়ার মহকুমা শাসক সমীক ঘোষ, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্যরা। এদিনের এই প্রতিযোগিতায় মানষ ভট্টাচার্য, রহিম নবি মেহতাব সহ একাধিক নামী ফুটবলার অংশ নিয়েছিলেন। এদিনের এই প্রতিযোগিতায় বিধায়ক একাদশ ৪-২ গোলে চেয়ারম্যান একাদশকে পরাজিত করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.