বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি পাচারকারী - The News Lion

বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি পাচারকারী

 



দি নিউজ লায়নঃ  বিএসএফের গুলিতে মৃত্যু হল ২ বাংলাদেশি পাচারকারীর। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্তে। বিএসএফ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই বাংলাদেশির নাম ইউনুস আলী ও মহম্মদ সাগর। তারা ওই দেশের পাটগ্রামের বাসিন্দা। চ্যাংরাবান্ধার ধরলা নদী সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি চোরাপথে ভারতে ঢোকার চেষ্টা করে। 


বিষয়টি টের পেয়ে প্রহরারত বিএসএফ জওয়ানরা বাধা দিলে ওই বাংলাদেশিরা বিএসএফ জওয়ানদের ঘিরে ফেলে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এতে দুই বিএসএফ জওয়ান জখম হন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ কর্তারাও ঘটনাস্থলে যান। তাঁরা জানিয়েছেন ঘটনার তদন্তে শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গার মর্গে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.