কেরানিতলা এলাকায় দেওয়াল কেটে মোবাইল দোকানে চুরি
দি নিউজ লায়নঃ মেদিনীপুর শহরে কেরানিতলা চকে একটি মোবাইল দোকানের পিছন দিকের দেওয়াল কেটে দোকানের ভিতরে ঢুকে দুষ্কৃতিরা প্রায় লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।শুক্রবার সকালে সকালে বিষয় টি জানতে পারে ওই মোবাইল দোকানের মালিক। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিরা ওই ঘটনাটি ঘটিয়েছে বলে অনুমান করছেন এলাকার বাসিন্দারা।
ওই দোকানের মালিক কোতয়ালী থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ।অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে কোতোয়ালী থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। দোকানের মধ্যে সিসিটিভি রয়েছে । ওই সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে । যেভাবে দোকানের দেওয়াল কেটে লক্ষাধিক টাকার বেশি মোবাইল ফোন দুষ্কৃতিরা চুরি করে নিয়ে গেছে যার ফলে ওই দোকানের মালিক একেবারে হতাশ হয়ে পড়েছেন। সেই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে।

Post a Comment