টোল প্লাজায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর হাতি জেরে বন্ধ যানবাহন চলাচল - The News Lion

টোল প্লাজায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর হাতি জেরে বন্ধ যানবাহন চলাচল

 


দি নিউজ লায়নঃ  শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ খাবারের সন্ধানে স্থানীয় জঙ্গলের ভেতর থেকে একটি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বালিভাসা এলাকায় ছ নম্বর জাতীয় সড়কের উপর থাকা টোলপ্লাজায় চলে আসে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন টোলপ্লাজার কর্মীরা। একটি হাতি টোল প্লাজায়  চলে আসায় বেশ কিছুক্ষণ ছ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি বনদপ্তর কে জানানো হয়। কিন্তু স্থানীয় বাসিন্দারাদের ও টোল প্লাজার কর্মীদের চেষ্টায় ছ নম্বর জাতীয় সড়ক থেকে হাতি টিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানো হয়। 


যেভাবে প্রকাশ্য দিবালোকে সাতসকালে দাঁতাল হাতি টোলপ্লাজায় হানা দিয়েছে তাতেই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই টোলপ্লাজার কর্মীরা ।তবে হাতিটি কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি।  যেভাবে হাতি সাত সকালে টোল প্লাজায় চলে আসে তাতে অনেকেই ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছিলেন ।কিন্তু সেভাবে কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। স্থানীয় বাসিন্দারা বলেন এই এলাকায় বেশ কয়েকটি দাঁতাল হাতি রয়েছে ।বন দফতর কে বিষয়টি জানানো হয়েছে ।কিন্তু মাঝেমধ্যেই ছ নম্বর জাতীয় সড়কের উপর হাতির দল এসে দাপিয়ে বেড়াচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। যার ফলে  হাতির হামলার আতঙ্কে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.