বন কর্মীদের ভ্যাকসিনেশন - The News Lion

বন কর্মীদের ভ্যাকসিনেশন

 


দি নিউজ লায়নঃ  মঙ্গলবার সুন্দরবনের গোসাবা ব্লকের সজনেখালি ফরেস্ট রেঞ্জের পাখিরালয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে দেওয়া হয় বন কর্মীদের ভ্যাকসিনেশন।এদিন উপস্থিত ছিলেন সজনেখালি রেঞ্জ অফিসার বিশ্বজিৎ দাস, গোসাবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী,বন দফতরের বনকর্মী প্রমূখ।সকাল থেকে বিকাল পর্যন্ত এদিন ২০০ জন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের প্রায় ৩০০ জন বনকর্মী।


আর বাকীদের আগামী দিন দেওয়া হবে ভ্যাকসিনেশন।এদিকে দেখতে দেখতে বাংঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দরজার দুয়ারে কড়া নাড়ছে।আর পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় সুন্দরবনে পযটকদের আনাগোনা।অপরদিকে শীতের প্রথম মরশুমে বাড়ে সুন্দরবনে পযটকদের আনাগোনার সংখ্যা।ফলে বনকর্মীদের এই ভ্যাকসিনেশনে উপকৃত হল বনকর্মীরা।বন দফতর জানান পাখিরালয়ে ২০০ জন বন কর্মীকে ভ্যাকসিনেশন দেওয়া হয়।আর বাকী বন বনকর্মীদের আগামী দিনে ভ্যাকসিনেশন দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.