আনন্দপুরে বজ্রাঘাতে এক মহিলার মৃত্যু
দি নিউজ লায়নঃ বজ্রাঘাতে বুধবার এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার জুগনী এলাকায়। জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম দিপালী বাগ,তার বয়স প্রায় ৪০ বছর। তার বাড়ি আনন্দপুর থানার চন্ডীকলা গ্রামে,স্থানীয় সূত্রে জানা যায় বুধবার কেশপুর ব্লকের আনন্দপুর থানার জুগনীর জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল দিপালী বাগ।
বুধবার বেলা প্রায় তিনটের সময় কাঠ কুড়িয়ে সে যখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বজ্রাঘাতে তার গোটা শরীর আগুনে ঝলসে গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় তার স্বামী বাপি বাগ সহ অন্যান্য গ্রামবাসীরা। মৃতদেহটি গ্রামে নিয়ে এলে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে ।কান্নায় ভেঙ্গে পড়ে তার তিন মেয়ে ও এক ছেলে।
এরপর ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ ময়না তদন্ত করার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment