বান্দিপুরে বিজেপি ও সিপিএম ছেড়ে ৪০০ কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

বান্দিপুরে বিজেপি ও সিপিএম ছেড়ে ৪০০ কর্মীর তৃণমূলে যোগ

 



 দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা  দুই নম্বর ব্লকের বান্দিপুর অঞ্চলের বান্দিপুর এলাকায় এক অনুষ্ঠানে মঙ্গলবার রাতে বিজেপি ও সিপিএম দল ছেড়ে প্রায় ৪০০ জন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত চন্দ্রকোনা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি  জগজিৎ সরকার ,চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ ও বান্দিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম হাজরা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। 


বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের চন্দ্রকোনা দুই ব্লকের সভাপতি জগজিৎ সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজে শামিল হওয়ার জন্য বান্দিপুর এলাকার প্রায় ৩০৯ জন বিজেপি কর্মী ও ১০০ জন সিপিএম দলের কর্মী  বিজেপিও সিপিএম  দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনে এই এলাকার যারা বিজেপি ও  সিপিএম কর্মীরা  রয়েছেন তারাও  দল ছেড়ে তৃণমূলে যোগদান এর জন্য আবেদন করেছেন ।


দলের ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্তের অনুমোদন নিয়েই এদিনের যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ।তিনি আরো বলেন যে আগামী দিনে বিজেপি বলে কোন কিছুই এই এলাকায় থাকবে না। বিজেপি  দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে ।তাই বিজেপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন ।সেই জন্য শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য এরা বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি যোগদানকারীদের সসম্মানে তৃণমূল কংগ্রেস করার আহ্বান জানান ।সেই সঙ্গে দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য কাজ করার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.