ভেজাল খাবার রুখতে ব‍্যবসায়ীদের সতর্ক করল খাদ‍্য সুরক্ষা দফতর - The News Lion

ভেজাল খাবার রুখতে ব‍্যবসায়ীদের সতর্ক করল খাদ‍্য সুরক্ষা দফতর

 


দি নিউজ লায়নঃ  চাচোল মহকুমার বিভিন্ন এলাকায় ভেজাল খাবার রুখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলো খাদ্য সুরক্ষা দপ্তরের কর্তরা। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানার ব্যবসায়ী সমিতির কনফারেন্স রুমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা খাদ্য সুরক্ষা দফতরের অফিসার আয়েশা খাতুন। পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সভাপতি ডাবলু রজক, সম্পাদক পবন কেডিয়া, যুগ্ম সম্পাদক অঙ্কিত চৌধুরী সহ অন্যান্যরা। 


এদিনের এই বৈঠকে খাদ্য সুরক্ষা দপ্তর এর পক্ষ থেকে ব্যবসায়ীদের জানানো হয়, যেকোনো খাওয়ারের যথা দোকান, হোটেল, রেস্টুরেন্ট বা খাদ্য দ্রব্য বিক্রি হয় এরকম  ছোট-বড় দোকানকে খাদ্য সুরক্ষা দপ্তরের অধীনে লাইসেন্স করতে হবে। লাইসেন্স না থাকলে হতে পারে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। লাইসেন্সের জন্য প্রয়োজনীয় নথিপত্র সহ এক সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। এই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয় খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। 


এছাড়াও খাওয়ারের দোকানে কিভাবে পরিছন্নতা এবং পরিকাঠামো বজায় রেখে  চলতে হবে সেই নিয়েও সচেতন করা হয় ব্যবসায়ীদের। খাদ্য সুরক্ষা দফতর অফিসার আয়েশা খাতুন জানিয়েছেন,  খাওয়ারের সাথে যুক্ত সকল ব্যবসায়ীকে লাইসেন্স করতে হবে। তার জন্য দপ্তরে এসে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন করতে হবে। সকলকে সঠিক নিয়ম মেনে চলতে হবে। লাইসেন্স না থাকলে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।এদিনের বৈঠকে মূলত সে ব্যাপারেও ব্যবসায়ীদের জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.