ভুয়ো করানোর রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

ভুয়ো করানোর রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ করোনার টেস্ট করানোর নাম করে ভুয়ো রিপোর্ট দেওয়ার অভিযোগে মাটিগাড়া থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির ব্যক্তির নাম সৈকত দে। সে শিলিগুড়ির মিলন পল্লী এলাকার বাসিন্দা। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি শিলিগুড়ি কাওয়াখালী এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিল। জানা গিয়েছে, সে ওই নার্সিংহোম ও শহরের বিভিন্ন জায়গায় করোনা টেস্ট করানোর নাম করে নমুনা সংগ্রহ করতো তার পরই তাদের বাড়িতে গিয়ে রিপোর্ট তুলে দিত। 


তবে রিপোর্টটি নিয়ে সন্দেহ হওয়ায় এবং রিপোর্টের যে তথ্য তা যাচাই করার পর দেখা যায় রিপোর্টটি ভুয়ো। এরপরই গত বৃহস্পতিবার মেডিকেল ফাঁড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। পরে ঘটনার তদন্তে নেমে শুক্রবার শিলিগুড়ি মাটিগাড়া থানার পুলিশ অভিযুক্ত সৈকতকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে সমস্ত ঘটনা তদন্ত করবে শিলিগুড়ি মাটিগাড়া থানার পুলিশ। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.