তৃণমূল নেতা বন্দুক নিয়ে ঘুরে বেড়ানোর ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও, দিলীপ - The News Lion

তৃণমূল নেতা বন্দুক নিয়ে ঘুরে বেড়ানোর ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও, দিলীপ

 


দি নিউজ লায়নঃ   শনিবার সকালে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে তৃণমূলের একহাত দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, যেভাবে একজন তৃণমূল নেতা দিনদুপুরে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও। বর্তমানে বাংলার রাজনীতি এখন গুন্ডা, বদমাশ ও সমাজবিরোধীদের দের হাতে চলে গিয়েছে। 


সম্প্রতি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের জনবহুল এলাকায় একটি বন্দুক নিয়ে ঘোরার ছবি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয় এরপরই নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। শনিবার দলীয় কর্মসূচিতে দুদিনের উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


 এদিন সকালে তিনি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বলে, যেভাবে একজন তৃণমূল নেতা জনবহুল এলাকায় বন্দুক হাতে নিয়ে ঘুরছে তা দেখে মনে হচ্ছে তালিবানের ছবি আসলে রাজ্যে 'নব্য তালিবানদের' শাসন চলছে। উনি যে রাজনৈতিক দলের নেতা দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু এরাই এখন দলের নেতা কারণ নির্বাচনে এরাই দলকে জয়ী করেছে। আসলে বাংলা রাজনীতি এখন এদের হাতে চলে গিয়েছে। গুন্ডা,বদমাশ সমাজবিরোধী এখন তৃণমূলের নেতা তাই পশ্চিমবঙ্গের এই দুর্দশা।


অন্যদিকে তিনি আরো বলেন গোটা রাজ্য জুড়ে সাংগঠনিক একটা রদবদল হবে সেই নিয়ে আলোচনা চলছে। দলে যারা অন্য রাজনীতি দল থেকে এসেছে এবং তাদের জায়গা দিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.