সুন্দরবনের পথে পথে করোনা সচেতনায় বাউল শিল্পী
দি নিউজ লায়নঃ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা অঞ্চলের রাজারলাট,পুরাতন চাঁদনী,মাতলা এক নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন গ্রাম গুলিতে বাড়ি বাড়ি গিয়ে কোভিড বিষয়ে সাধারণ মানুষজন কে সচেতন করে তুললেন পূর্ব বর্ধমান থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী স্বপন দত্ত।এদিন দুপুরে মাতলা অঞ্চলের পুরাতন চাঁদনী গ্রামে বসবাসকারী জেলে সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি কোভিড এবং স্বাস্থ্য বিধি নিয়ম কানুন বিষয়ে বাউল গানের মাধ্যমে সচেতন করে তোলে বাউল শিল্পী স্বপন দত্ত।করোনা ভাইরাসের অতিমহামারি দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ দরজার কড়ায় নাড়া দিচ্ছে।
আর সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গুলিতে আজও কোভিড অনেকে সচেতন নয়।অনেক কচিকাঁচাদের মুখে মাস্ক নেই।এমনকি অনেক বয়স্কদের ও মুখে নেই মাস্ক।আর হেই সমস্ত মানুষদের কোভিডের তৃতীয় ঢেউ বিষয়ে সচেতন করে তুলতে পূর্ব বর্ধমান ছুটে এলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী স্বপন দত্ত।সুন্দরবনের সোদা মাটির নোনা জলের মেঠো পথে পথে বাউল গানের মাধ্যমে কোভিডের তৃতীয় ঢেউ বিষয়ে সচেতন করে তোলেন সাধারণ মানুষজনকে।বাউল শিল্পী স্বপন দত্ত বলেন কোভিডের তৃতীয় ঢেউ দরজার কাছে এসে কড়া নাড়ছে।তাই কোভিড বিষয়ে সচেতন করে তুলতে পূর্ব বর্ধমান থেকে সুন্দরবনে ছুটে আসা।বাউল গানের মাধ্যমে কোভিড বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে সাধারণ মানুষজন কে।

Post a Comment