জমে থাকা জলের কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তৃণমূলের দলীয় কার্যালয়
দি নিউজ লায়নঃ গত বুধবার এবং বৃহস্পতিবার এর অতি ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা।এবার জমে থাকা জলের কারণে হুরমুড়িয়ে ভেঙ্গে পড়ল তৃণমূলের দলীয় কার্যালয়।ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের বিস্রিপাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত দুইদিনের ভারী বৃষ্টিপাতের ফলে এলাকায় জমেছিল জল তারি কারণে দলীয় কার্যালয়ের একাংশ ক্ষতিগ্রস্ত হয়, রবিবার সকালে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দলীয় কার্যালয়।
তবে এই ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারণ আগেভাগেই দলীয় কার্যালয় ক্ষতির আশঙ্কা করেছিল এলাকার তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ তাই দলীয় কার্যালয়ে প্রবেশ দ্বার বন্ধ করে রাখা ছিল।অন্যদিকে এই ঘটনার ফলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকাজুড়ে। এছাড়াও ওই এলাকায় প্রচুর মাটির ঘরবাড়ি ক্ষতি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। এখনো বহু জায়গায় জল জমে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে ভারী বৃষ্টি না হলে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে এলাকার বাসিন্দারা জানান।

Post a Comment