মেদিনীপুরের সাতটি বড় হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ
দি নিউজ লায়নঃ পূর্ব মেদিনীপুর জেলার সাতটি বড় হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই জেলার তিনটি হাসপাতালে সরাসরি বেডে পাইপলাইনের সাহায্যে অক্সিজেন পরিষেবা শুরু হয়ে যায় বলে জানা গেছে।পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে আগামী মাসের দশ তারিখ থেকে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাইপলাইনের সাহায্যে অক্সিজেন পরিষেবা চালু হবে।
এরপর ১৫ সেপ্টেম্বর চালু হবে তমলুক জেলা হাসপাতালে এবং ৩০ সেপ্টেম্বর পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এভাবে বেডে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ শুরু হয়ে যাবে ।অক্টোবর মাসে হলদিয়া মহকুমা হাসপাতালে ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর ।এই মাসেই কাঁথি মহকুমা হাসপাতালেও ২৫০টি বেডে সরাসরি পাইপলাইনে অক্সিজেন সরবরাহ করার পরিষেবা চালু করবে স্বাস্থ্য দপ্তর ।
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক ডাক্তার সৌম্যও ষড়ঙ্গী জানিয়েছেন ১০ সেপ্টেম্বর জেলার মধ্যে প্রথম নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাইপলাইনে অক্সিজেন সরবরাহ চালু ।সেই দিন একই সাথে ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর ও চক্ষু অপারেশন থিয়েটারও চালু হবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সূত্রের থেকে জানা গেছে পুরো জেলার সৈকত শহর দিঘায় থাকা দিঘা স্টেট জেনারেল হাসপাতালেও একই পরিষেবা চালু করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। সেখানে পঞ্চাশটি বেডে সরাসরি অক্সিজেনের পাইপলাইন থাকবে।

Post a Comment