ত্রিপুরার ঘটনায় চন্দ্রকোনা ও গড়বেতায় ধিক্কার মিছিল
দি নিউজ লায়নঃ সোমবার ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে ধিক্কার মিছিল করে তীব্র প্রতিবাদ জানালো ব্লক তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল যুব কংগ্রেস । এইদিন গোটা চন্দ্রকোনা রোড এলাকায় মিছিল পরিক্রমা করে অবশেষে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথ সভার মাধ্যমে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি।এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জ্ঞানাঞ্জন মন্ডল,সুশান্ত সিংহ,দেব কুমার দে সহ অন্যান্য তৃণমূল এর নেতাকর্মীরা।
এই দিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিজেপির উপর নিশানা করলেন ব্লকের নেতাকর্মীরা, পাশাপাশি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল বলেন, আমাদের সকলের প্রিয় নেতা, লক্ষ লক্ষ ছাত্র যুবর নয়নের মনি অভিষেক ব্যানার্জীর গাড়ীর উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অপরদিকে ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ১১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে তীব্র প্রতিবাদ জানালো তৃণমূলের নেতাকর্মীরা। এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ,অসীম ওঝা,অঞ্চল সভাপতি শ্যামল বাজপাই, দুলাল ভট্টাচার্য,মৃন্ময় শুকুল,সান্তনা দে সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। এছাড়াও মঙ্গলবার ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করে প্রতিবাদ জানানো হয়।

Post a Comment