ভারতবর্ষের প্রতিটি এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ কে প্রতিষ্ঠা করার ডাক দিলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

ভারতবর্ষের প্রতিটি এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ কে প্রতিষ্ঠা করার ডাক দিলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ  তৃণমূল  ছাত্র পরিষদের  প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় কলেজ ও শালবনী র কয়মা  কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এর পতাকা উত্তোলন করেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।  পতাকা উত্তোলনের পর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদ্যাপন উপলক্ষে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন দেশের মানুষের পক্ষে বিজেপি কতটা বিপদজনক তা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছেন।


 তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ভারত থেকে হটানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদ কে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে হবে। ছাত্র যৌবন একমাত্র পারবে এই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ভারত বর্ষ থেকে হঠাতে । সেই সঙ্গে বর্তমান পরিস্থিতি তে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে সবিস্তারে বক্তব্য রাখেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারী শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। 


রাজের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো আরো বলেন যে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে । যার ফলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কষ্ট হবেনা। করোনা পরিস্থিতির জন্য অনলাইনের মাধ্যমে পড়াশোনা চলছে । তাই ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাত্র-ছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা অধ্যাপিকা অঞ্জনা মাহাতো সহ কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.