বিধায়ক চন্দনা বাউরীর নামে থানায় পরকিয়ার অভিযোগ - The News Lion

বিধায়ক চন্দনা বাউরীর নামে থানায় পরকিয়ার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  স্বামীর ঘর ছেড়ে গাড়ির চালক তথা দলের এক কর্মীকে গোপনে বিয়ে করার অভিযোগ উঠল বাঁকুড়ার শালতোড়ার ভাজপা বিধায়ক চন্দনা বাউরীর বিরুদ্ধে । অভিযোগ গতকাল গভীর রাতে গঙ্গাজলঘাটি থানার দেউলি কালী মন্দিরে দু’জনে বিয়ে করে নিরাপত্তার দাবি জানিয়ে সটান হাজির হন গঙ্গাজলঘাটি থানায় । আজ সকালে এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে । যদিও চন্দনা বাউরী এদিন সকালে থানা থেকে বেরিয়ে নিজের কিলাই গ্রামের শ্বশুরবাড়িতেই যান । 


সেখানে গিয়ে নিজেই ফেসবুক লাইভ করে সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন । তাঁর দাবি স্বামীর সঙ্গে ঝগড়া সংক্রান্ত বিষয়েই তিনি গঙ্গাজলঘাটি থানায় গিয়েছিলেন । রাজ্যে সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রে ভাজপার টিকিটে জয়ী হন চন্দনা বাউরী । দেশের প্রধানমন্ত্রী প্রচারে এ রাজ্যে এসে চন্দনা বাউরীর ভুয়সী প্রশংসা করেন । নির্বাচনে জয়লাভের কয়েক মাস যেতে না যেতেই সেই চন্দনা বাউরী জড়ালেন নতুন বিতর্কে । 


বৃহস্পতিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় স্থানীয় লছমনপুর গ্রামের গৃহবধূ রুম্পা কুন্ডু লিখিত অভিযোগে জানান বিধায়ক চন্দনা বাউরী তাঁর স্বামী ভাজপা কর্মী কৃষ্ণ কুন্ডু কে গোপনে বিয়ে করেছেন । রুম্পা কুন্ডু বলেন, “ আমার স্বামী বিধায়কের গাড়ি চালাত । সম্প্রতি সে আমাকে বাপের বাড়িতে রেখে আসার কথা বলায় আমার সন্দেঘ হয় । অতীতে আমি নিজে বাপের বাড়ি যেতে চাইলে আমার স্বামী যেতে দিত না । আমি জানতাম না তার এই মতলব রয়েছে । গতকাল চন্দনা বাউরীর ভাই আমাকে ফোন করে জানায় তার দিদিকে বিয়ে করেছে আমার স্বামী ।


 প্রতিবাদ করলে আমাকে গ্রেফতারের হুমকি দেয় সে” । লিখিত অভিযোগ পেতেই গঙ্গাজলঘাটি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে । এদিকে দলের বিধায়কের বিরুদ্ধে স্বামীকে ছেড়ে দিয়ে গোপনে দলেরই এক কর্মীকে বিয়ে করার অভিযোগ ওঠায় রীতিমত অস্বস্তিতে পড়ে যান ভাজপা নেতৃত্ব । নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাজপা নেতৃত্ব বলেন, “ চন্দনা বাউরী আবার বিয়ে করেছে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে সকলেই আমাদের ট্রোল করছে । 


বিধায়কের এই কাজকে আমরা ধিক্কার জানাচ্ছি” । এদিন সকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে কৃষ্ণ কুন্ডু ও বিধায়ক চন্দনা বাউরীর একটি ছবি ছড়িয়ে পড়ে । সেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক চন্দনার বাউরীর স্বামী শ্রাবন বাউরী । তিনি বলেন, “ এখন বিভিন্ন ভাবে ছবি তৈরি করা যায় । এটা তেমনই কিছু হয়ে থাকতে পারে । বিধায়কের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করা হচ্ছে” ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.