বাংলা - উড়িষ্যা সীমান্তে ৬৭ কেজি গাঁজা সহ আটক একটি ইন্ডিকা গাড়ি
দি নিউজ লায়নঃ বাংলা - উড়িষ্যা সীমান্তে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার সোলপাট্টা এলাকায় রবিবার রাতে নাকা চেকিং এর সময় একটি ইন্ডিকা গাড়ি আটক করে মোহনপুর থানার পুলিশ। ওই ইন্ডিকা গাড়ির ভেতরে ৬৭ কেজি গাঁজা ছিল। পুলিশ ৬৭ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করেছে এক মহিলা সহ ৩ জনকে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান রবিবার রাতে উড়িষ্যা বাংলা বর্ডার এলাকার মোহনপুর থানার সোলপাট্টা এলাকায় নাকা চেকিং চালানোর সময় মোহনপুর থানার পুলিশ একটি ইন্ডিকা গাড়ি আটক করে।
সেই গাড়িতে তল্লাশি চালিয়ে ৬৭ কেজি গাঁজা উদ্ধার হয়। বেআইনিভাবে গাঁজা নিয়ে যাওয়ার জন্য এক মহিলাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে তারা কোথা থেকে ওই গাঁজা নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। মোহনপুর থানার পুলিশ ইন্ডিকা গাড়িটিকে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে গ্রেফতার করা ওই তিন জন কে জিজ্ঞাসাবাদ করে ওই গাঁজা পাচারের সাথে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে মোহনপুর থানার পুলিশ।

Post a Comment