কিশোরীকে অপহরণের মামলায় ধর্ষণ ও পকসো অ্যাক্টের ধারা যুক্ত হল
দি নিউজ লায়নঃ কিশোরীকে অপহরণের মামলায় ধর্ষণ ও পকসো অ্যাক্টের ধারা যুক্ত হল। মামলাটি পকসো আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সিজেএম। সেইমতো বুধবার মামলাটি পকসো আদালতে স্থানান্তরিত হয়। পুলিস জানিয়েছে, জামালপুর থানার সালিমডাঙায় বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। গত ২৬ জুন রাতে ঘর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর পরিবারের লোকজন জানতে পারেন, জহিরুল কিশোরীকে অপহরণ করেছে। এরপরই কিশোরীর বাবা জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিস জহিরুল ও শেখ সামাদকে হাওড়ার শ্যামপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। সেখান থেকেই উদ্ধার হয় কিশোরীও। কিশোরীর গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করায় পুলিস। তাতে ধর্ষণের তথ্য উঠে আসে। এরপরই তদন্তকারী অফিসার মামলায় ধর্ষণ ও পকসো অ্যাক্টের ধারা যুক্ত করার জন্য সিজেএম আদালতে আবেদন জানান। সেই আবেদন মঙ্গলবার মঞ্জুর হওয়ার পর মামলাটি পকসো আদালতে স্থানান্তরের নিের্দশ দেন সিজেএম।

Post a Comment