কৃষ্ণগঞ্জে সাইবার ক্রাইমের ফাঁদে খুদে পডুয়া
দি নিউজ লায়নঃ গ্যাসের ভর্তুকি টাকা ঢুকবে অ্যাকাউন্টে, তেমনই প্রলোভন দেখিয়ে ফোন করেছিল এক ব্যক্তি। সেই প্রলোভনে পা দিয়ে ১৪ বছরের এক নাবালক সাইবার ক্যাফেতে গিয়ে প্রথমে ৮৫০০ টাকা ট্রান্সফার করতে বলে ক্যাফের মালিককে। এরপর খেপে খেপে মোট ৮১ হাজার টাকা ট্রানফার হয়ে যাওয়ার পর সকলের টনক নড়ে। সেই টাকা না দিতে পারার জন্য নাবালককে সাইবার ক্যাফের মধ্যে দীর্ঘক্ষণ ধরে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার পূর্ণগঞ্জ সল্ট লেক পাড়ায়।
এ বিষয়ে ওই নাবালকের মা পার্বতী বারিক কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে খোয়া যাওয়া টাকা উদ্ধার করার আবেদন জানিয়েছেন। ওই গ্রামেই বাড়ি পার্বতী বারিকের। তার স্বামী শম্ভু বারিক পেশায় একজন দিনমজুর। তাদের সন্তান মাজদিয়া রেল বাজার হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র । সপ্তদীপ বারিকের অনলাইনে পড়াশোনার জন্য রয়েছে একটি স্মার্ট ফোন। পার্বতী বারিক অভিযোগ করেছেন,'গত ২০ আগস্ট তার ছেলের ফোনে অপরিচিত একজন ব্যক্তির ফোন আসে। গ্যাসের ভর্তুকি বাবদ টাকা পাওয়া যাবে বলে প্রলোভন দেখিয়ে ৮০০০ টাকা ওই ব্যক্তির একাউন্টে ট্রান্সফার করতে বলে।
আমার ছেলে আমাকে না জানিয়ে এলাকার একটি সাইবার ক্যাফেতে গিয়ে সুখেন সাহা নামে ক্যাফের মালিককে ৮৫০০ ট্রান্সফার করতে বলে। যদিও সুখেন সাহা পরপর টাকা টান্সফার করে মোট ৮১ হাজার টাকা টান্সফার করে ফেলেন।এরপর ৮২ হাজার টাকা দাবি করে আমার ছেলেকে আটকে রাখেন। খবর পেয়ে আমরা সবাই ছুটে যান। এরপর ঐ ক্যাফের মালিক কোর্টের স্ট্যাম্প পেপারে সমস্ত টাকা পরিশোধ করার লিখিত নেন ।পরে আলোচনার ভিত্তিতে লিখিত প্রতিশ্রুতির ফলে ওই কিশোর কে ছাড়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে টাকা যোগাড় করতে না পাড়ায় ক্যাফের মালিক হুমকি দেওযা হয় বলে অভিযোগ করে পরিবার । শেষ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে ৭০হাজার টাকা পরিশোধ করতে বাধ্য হয় । এরপর বিষয়টি সাইবার ক্রাইম থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়।
Post a Comment