দুয়ারে সরকার ক‍্যাম্পে তান্ডব চালালো ভাজপার দুষ্কৃতীরা - The News Lion

দুয়ারে সরকার ক‍্যাম্পে তান্ডব চালালো ভাজপার দুষ্কৃতীরা

 


দি নিউজ লায়নঃ  শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত দ্বারিকানাথ বিদ্যালয়ে, দুয়ারে সরকারের দ্বিতীয় দফার দ্বিতীয় দিন ছিল শুক্রবার।  বৃহস্পতিবার রাতে সেই ক‍্যাম্পেই তান্ডব চালালো ভাজপার  দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে ফ্লেক্স ব্যানার  ছিঁড়ে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে, লন্ডভন্ড করা হয়। চুরি গেছে ইন্টারনেট কানেকশনের মোডেম। শুক্রবার সকালে দুয়ারের সরকারের বিভিন্ন কাউন্টারের সরকারি প্রতিনিধি এবং টেকনিশিয়ানরা এসে প্রথম লক্ষ করেন। 


গোটা বিষয়টি ভিডিও কে জানানোর পর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন পৌঁছায় ঘটনাস্থলে। পঞ্চায়েত সদস্যদের নিয়ে ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন । কে বা কারা করেছে তা জানতে না পারলেও, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের অপকর্ম বলেই জানিয়েছেন আমাদের। তবে তারা এ বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করবেন বলেই জানিয়েছেন। 


সকাল থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প পেতে রোহিত পুরুষ-মহিলা লাইনে দাড়িয়েছেন তবে, ইন্টারনেট কানেকশন এবং প্যান্ডেলের পুনঃনির্মাণের জন্য বেশ কিছুটা সময় লাগার কারণে সমগ্র প্রক্রিয়া ব্যাঘাত ঘটতে পারে বলে অনুমান করছেন সরকারি প্রতিনিধিরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ দুয়ারে সরকার ক্যাম্পে বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে এতেই ঈর্ষান্বিত হয়ে স্থানীয় বিজেপি দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে যাতে সরকারি সুযোগ-সুবিধা এলাকার মানুষ না পায় এবং দুয়ারে সরকার ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.