মায়াপুর ইস্কনে পালিত হচ্ছে কৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্ঠমী - The News Lion

মায়াপুর ইস্কনে পালিত হচ্ছে কৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্ঠমী

 


দি নিউজ লায়নঃ  শ্রীধাম মায়াপুর ইস্কনে পালিত হচ্ছে কৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্ঠমী উৎসব বা শুভ আবির্ভাব তিথি উৎসব  ।  তার আগেই সেজে উঠেছে মায়াপুর । তবে  প্রতিবছর যেরকম সারা দেশ  বিদেশ থেকে ভক্তদের ঢল নামে ইস্কনে, এবছর কোভিডের কারণে সেই রকম ভক্ত সমাগম  হয়নি বললেই চলপ। মন্দিরে আগত সকল  জনসাধারণ ও ভক্তদের কোভিড বিধি মেনেই প্রবেশ করতে দিচ্ছে  ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে। অন্যদিকে  প্রথা অনুযায়ী করোনার বিধি নিষেধ মেনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন নদীয়ার রানাঘাট হবিবপুর ইসকন মন্দিরে।


 অন্যান্য বছরগুলিতে এই দিনটিতে প্রচুর ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়, কিন্তু করোনার বিধি-নিষেধ জারি থাকায় তাকে মান্যতা দিয়ে এ বছরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন। এ বিষয়ে হবিবপুর ইসকন মন্দিরের প্রভু তেজ গৌরাঙ্গ জানান, প্রথা অনুযায়ী সকাল থেকেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। যদিও করোনার বিধি-নিষেধ জারি থাকার কারণে ভক্তদের সেইভাবে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


 আমাদেরও খারাপ লাগছে অন্যান্য বছরগুলিতে এই ইসকন মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয়। এবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন না পাওয়াতে হয়তো প্রচুর ভক্তদের মনে ব্যাকুলতা সৃষ্টি হচ্ছে। আজ এই জন্মাষ্টমীতে নাম কীর্তন ও ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারাণী কে পুস্পো দিয়ে সাজিয়ে মনোরম করে তোলা হয়েছে এছাড়াও মন্দিরের প্রবেশ পথে ভক্তদের প্রবেশের ক্ষেত্রে নজরদারি ও রাখা হচ্ছে যাতে কেউ বিধি-নিষেধকে অমান্য করে মন্দিরে প্রবেশ করতে না পারে।a

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.