করোনার থেকে রক্ষা পেতে খুদেদের কৃষ্ণ ও রাধা রানী সাজিয়ে সচেতনতামূলক প্রচার শান্তিপুরে - The News Lion

করোনার থেকে রক্ষা পেতে খুদেদের কৃষ্ণ ও রাধা রানী সাজিয়ে সচেতনতামূলক প্রচার শান্তিপুরে


দি নিউজ লায়নঃ  করোনার সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে সবাই ভ্যাকসিন নিন। এই বার্তাকে সামনে রেখে জন্মাষ্টমী উপলক্ষে খুদেদের কৃষ্ণ ও রাধা রানী সাজিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান শান্তিপুরের সামাজিক একটি  সংগঠন । সোমবার শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী, এই মহা জন্মাষ্টমী উপলক্ষে মানুষকে আরো বেশি করে সচেতন করতে কৃষ্ণ সেজে অভিনব ভাবে প্রচার অভিযান করল এই সংগঠন ।


 শান্তিপুর বাগআঁচড়ার বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রামে বসবাসকারী সাধারণ মানুষকে ভ্যাকসিন নেওয়ার বার্তা দিলেন স্বয়ং কৃষ্ণ। এছাড়াও করোনার সতর্কতায় স্যানিটাইজার মাস্ক তুলে দিলেন প্রত্যেকের হাতে। যদিও এই অভিনব সচেতনতামূলক প্রচার অভিযানের দৃশ্য দেখে চোখ ফেরাতে পারিনি অনেকেই। গ্রামের মানুষের ঘরে ঘরে গিয়ে প্রথমেই একটাই বার্তা সবাই ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। সবাই মাস্ক পড়ুন, দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন, না হলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.