বিশ্বভারতী পড়ুয়া বহিষ্কার ইস্যুতে উপাচার্যকে ঘেরাও কর্মসূচি - The News Lion

বিশ্বভারতী পড়ুয়া বহিষ্কার ইস্যুতে উপাচার্যকে ঘেরাও কর্মসূচি

 


দি নিউজ লায়নঃ বিশ্বভারতী পড়ুয়া বহিষ্কার ইস্যুতে উপাচার্যকে ঘেরাও কর্মসূচি শুরু করলো বিশ্বভারতী পড়ুয়ারা । আর তার পরেই নিরাপত্তা কর্মীদের সাথে শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। আন্দোলনরত পড়ুয়াদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা হয়। অভিযোগের তির উপাচার্যের আপ্তসহায়কের বিরুদ্ধে। কিছু আধিকারিকদের যেতে দেওয়া হলেও উপাচার্যসহ বেশ কিছু আধিকারিকদের আঁটকে রাখা হয়েছে। 


শুক্রবার রাত আটটা থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় দপ্তর ও উপাচার্যের বাংলোর সামনে হঠাৎ রাস্তায় বসে ঘেরাও শুরু করে ছাত্রছাত্রীরা। কোন নির্দিষ্ট ছাত্র সংগঠনের ব্যানারে ঘেরাও কর্মসূচি না করে ছাত্র ছাত্রীরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছে। বহিস্কৃত ছাত্র সোমনাথ সৌ বলেন, "আমরা বিশ্বভারতীর ছাত্র ছাত্রীরা উপাচার্যকে ঘেরাও করার কর্মসূচি নিয়েছি। যতক্ষণ না তাঁর অন‍্যায় সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করে নিচ্ছেন, এই ঘেরাও চলবে।" বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এব‍্যাপারে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.