শ্যামাপ্রসাদেরর বিপুল সম্পত্তির হদিস - The News Lion

শ্যামাপ্রসাদেরর বিপুল সম্পত্তির হদিস

 


দি নিউজ লায়নঃ   শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ফের ৩ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিষ্ণুপুর মহকুমা আদালত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সিজ করা হয়েছে শ্যামবাবুর বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৬টি একাউন্ট।  খতিয়ে দেখা হচ্ছে শ্যামাপরসাদ বাবুর ছেলে ও মেয়ের ব্যাঙ্ক একাউন্ট গুলিও। এই বিষয়ে বাঁকুড়া পুলিশ সুপার, বিষ্ণুপুর এসডিপিও, বিষ্ণুপুর থানার আইসি সহ ৫ আধিকারিককে নিয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেটশন টিম (সিট) গঠন করেছে পুলিশ। সিটের তদন্তে শ্যাম মুখোপাধ্যায়ের ৬টি ব্যাংক একাউন্টে বিপুল পরিমাণে টাকা লেনদেনের হদিশ পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়াও বাঁকুড়ায় ও অন্যত্র নামে ও বেনামে শ্যামবাবুর প্রচুর জমি রয়েছে। 


এমনকি বালি ব্যবসাতেও তিনি বিরাট অংকের টাকা লগ্নি করেছেন বলে জানা গেছে। বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতি কান্ডে প্রাক্তন চেয়ারম্যান ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে ১০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। বিষ্ণুপুর মহকুমাশাসক অনুপ দত্তর দায়ের করা ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ  রবিবার তাঁকে গ্রেফতার করে।  তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। ফের বৃহস্পতিবার বিকালে পুলিশ  শ্যামবাবুকে আদালতে হাজির করলে  বিচারক তাঁকে ফের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 


এই বিষয়ে বিষ্ণুপুর আদালতের সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস বলেন 'পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১০ কোটি টাকা আর্থিক তছরুপের দায়ে গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয়  দণ্ডবিধির ৪০৯, ৪২০ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রজু করা হয়েছে।  এখনই অভিযুক্তর জামিন পাওয়ার কোনো প্রশ্ন নেই। বৃহস্পতিবার পুলিশ বিচারকের কাছে অভিযুক্তকে আরো ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন করেছিল, তদন্তের স্বার্থে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন'। 


এদিকে ঘটনার তদন্তর জন্য তদন্তকারী আধিকারিকরা একাধিকবার শ্যামবাবুকে নিয়ে পুরসভায় গিয়ে টেন্ডার ও অন্যান্য বিষয়ের ফাইল ঘেঁটে পরীক্ষানিরীক্ষা চালায়। শ্যাম মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠদেরও পুলিশি জেরার মুখে পড়তে হয়। সেইসব সূত্র ধরেই পুলিশ শ্যামবাবুর ৬টি ব্যাংক একাউন্টের হদিশ পায়। রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকেগুলির একাউন্ট ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। তদন্তকারী আধিকারিকরা শ্যামের ও তাঁর ছেলেমেয়েদের একাউন্টে জমা থাকা বিপুল পরিমাণে টাকার উৎস কী সেটা জানার চেষ্টা করছে। এর পাশাপাশি বিষ্ণুপুরে একাধিক জমি শ্যামবাবু নিজের ও বেনামে কিনে রেখেছেন বলে পুলিশ জানতে পেরেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.