টোকিওর স্বর্ণ নিজের করে নিলেন দৌড়বিদ এলিউড - The News Lion

টোকিওর স্বর্ণ নিজের করে নিলেন দৌড়বিদ এলিউড

 


দি নিউজ লায়নঃ   রিও অলিম্পিকের কাছাকাছি সময় নিয়ে টোকিওর স্বর্ণ নিজের করে নিলেন এই দৌড়বিদ এলিউড কিপচোগে। আজ রোববার সাপ্পোরোতে ২ ঘণ্টা ৮ দশমিক ৩৮ মিনিট সময় নিয়ে ম্যারাথনে সেরা হয়েছেন কিপচোগে। রিও অলিম্পিকে ২ ঘণ্টা ৮ দশমিক ৪৪ মিনিট সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি।   আজ এই ইভেন্টে মৌসুম সেরা টাইমিং করলেও নেদারল্যান্ডসের আবডি নাগি সেরা হতে পারেননি। 


২ ঘণ্টা ৯ দশমিক ৫৮ মিনিট সময় নিয়ে রুপা জিতেছেন তিনি। মৌসুম সেরা টাইমিং করা বেলজিয়ামের বাশির আব্দি জিতেছেন ব্রোঞ্জ। তাঁর সময় লেগেছে ২ ঘণ্টা ১০ মিনিট।  স্বর্ণ জয়ের পর নিজের সাফল্য নিয়ে কিপচোগে বলেন, ‘এই সময়ে এ সাফল্য আমার কাছে অনেক কিছু। গত বছরটা আসলেই কঠিন ছিল, টোকিও অলিম্পিকস স্থগিত হয়ে গিয়েছিল। স্থানীয় আয়োজকরা শেষ পর্যন্ত আসরটি আয়োজন করায় আমি খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.