ডুবুরডিহি চেকপোস্ট থেকে বিভিন্ন প্রজাতির 1000 টিয়া উদ্ধার
দি নিউজ লায়নঃ আজ ভোর রাতে মাইথন এর কাছাকাছি ডুবুরডিহি চেকপোস্ট থেকে 1000 বিভিন্ন প্রজাতির টিয়া উদ্ধার করল দুর্গাপুরের বনদপ্তর। এই পাখি পাচার চক্রের খবর ছিল আগেই বনদপ্তরের কাছে।
সিআইডির টিম, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ড এর টিম এবং দুর্গাপুরের বনদপ্তর এর টিম যৌথভাবে এই অভিযান চালায়। আসানসোলের সিং ট্রাভেলস এর একটি বাস থেকে এগুলি উদ্ধার হয়। চারজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় ড্রাইভার খালাসী সহ। এদেরকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের মধ্যে দুজন এই চক্রের মূল পান্ডা এদেরকে দীর্ঘদিন ধরে খুঁজছিল দুর্গাপুরের বনদপ্তর। অবশেষে সাফল্য মিলল।

Post a Comment