পুত্রসন্তানের মা হলেন নুসরাত - The News Lion

পুত্রসন্তানের মা হলেন নুসরাত

 


দি নিউজ লায়নঃ   মা হলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে গতকাল বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার পার্কস্ট্রিটের ওই নামী বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সূত্রের খবর সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর ইচ্ছে অনুসারে নুসরাতের কাছের মানুষ যশ দাশগুপ্ত সঙ্গী ছিলেন। অন্তঃসত্ত্বা থাকাকালে হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন যশ।  


বুধবার রাত থেকেই হাসপাতালে নুসরতের পাশে ছিলেন যশ এমনকি ওটিতে তাঁর পাশেই দেখা গেল যশ দাশগুপ্তকে।    প্রথমদিন থেকেই এই সন্তানকে ঘিরে বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু বিতর্ককে পাত্তা না দিয়েই প্রেগন্যান্সির পুরো সময় চুটিয়ে এনজয় করেছেন অভিনেত্রী। নুসরতের এই সিদ্ধান্তে তাঁর পাশে থেকেছেন দেব, মিমি, শুভশ্রী, শ্রাবন্তী, তনুশ্রী ও তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।

 

 এর আগে অন্তঃসত্ত্বা প্রসঙ্গে নুসরাত বলেছিলেন, ‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

  বুধবার রাতেই  যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা দেন অভিনেত্রী। হাসপাতাল যাওয়ার পথে যশের বাড়িও ঘুরে যান অভিনেত্রী। নুসরত ভর্তি হওয়ার পরই হাসপাতালের চারপাশ কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরত জাহান লেখেন, 'Faith Over Fear' অর্থাৎ ভয়কে ছাপিয়ে বিশ্বাসেই অটল রয়েছেন তিনি।  


গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন। অভিনেতার কথায়,'আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।'


অন্তঃসত্ত্বা নুসরাতকে কতখানি আগলে রেখেছেন যশ দাশগুপ্ত, সম্প্রতি সে দৃশ্য দেখেছেন সবাই। কয়েক দিন আগে বৃষ্টিভেজা দুপুরে কলকাতা শহরের রাস্তায় হাতে হাত ধরে ক্যামেরাবন্দি হন দুজন।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.