শহীদদের স্মরণ করে বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার সংকল্প বাস্তবায়িত করতে এসেছি, নিশীথ প্রামাণিক
দি নিউজ লায়নঃ শহীদ সম্মান যাত্রা উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা সফরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাস্ট্র এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বললেন এসেছি শহীদদের স্মরণ করে বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার সংকল্প বাস্তবায়িত করতে। অপরদিকে গণতন্ত্রের সংজ্ঞা জানা নেই নিশীথের বলে পাল্টা তোপ তৃণমূলের। উল্লেখ যে বিজেপির শহীদ সম্মান যাত্রাতে যোগদান করতে বুধবার সড়ক যোগে মালদা থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন নিশীথ প্রামানিক।
এদিন তিনি হরিরামপুর প্রবেশের পর বুনিয়াদপুরে নমশুদ্রদের কাছ থেকে সম্বর্দ্ধনা গ্রহণ করে গঙ্গারামপুরে আসেন সেখানে তিনি খুন হওয়া বিজেপির বুথ সভাপতি স্বাধীন রায়-এর স্ত্রীর হাতে শহীদ সম্মান যাত্রার স্মারক পত্র তুলে দিয়ে সংবাদমাধ্যমের সামনে বলেন এসেছি শহীদদের সেই মাটিকে প্রণাম করে যারা বাংলার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের কথা স্মরণ করে বাংলায় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য এগিয়ে যাওয়ার আমাদের যে সংকল্প সেই সংকল্পকে বাস্তবায়িত করবার জন্য।
শুধু তাই নয় এদিন তিনি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন কে কি অভিযোগ করছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সত্যটা কি সেটাকে সামনে নিয়ে আসা উচিৎ বলে আমার মনেহয়। পাশাপাশি সি.বি.আই-এর তদন্তের তালিকায় কোন কোন ঘটনা স্থান পাবে সেই প্রসঙ্গে এদিন নিশীথ প্রামাণিক-এর বক্তব্য, সিবিআই একটি নিরপেক্ষ সংস্থা, তারা যেভাবে করবে তাদের কার্যপ্রণালি আমি এখানে দাঁড়িয়ে বর্ণনা করতে পারি না,তাদের যে তালিকা তৈরী হবে একমাত্র তারাই জানে।
অপরদিকে গণতন্ত্র প্রসঙ্গে নিশীথ প্রামাণিক-এর দিকে তোপ দেগে এদিন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার বলেন গণতন্ত্রের সংজ্ঞাটা নিশীথ প্রামাণিক-এর জানা নেই, বাংলায় গণতন্ত্র যে প্রতিষ্ঠিত সেটাও উনার জানা নেই কারন দিল্লীর নেতাদের খপ্পরে পরে উনি বাংলায় কম থাকছেন, দিল্লীতে বেশী থাকছেন। তিনি বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন বিজেপি গণতন্ত্র বলতে ত্রিপুরায় বিরোধী মতাদর্শের মানুষদের উপর অত্যাচার , যে অত্যাচার উত্তর প্রদেশের সাধারণ মানুষদের উপর চলছে স্বম্ভবত সেটাই তাদের গণতান্ত্রিক সংজ্ঞা এবং সেই গণতান্ত্রিক সংজ্ঞাকেই তারা হয়ত বাংলায় প্রতিষ্ঠা করতে চাইছে কিন্তু যতক্ষণ তৃণমূল কংগ্রেস আছে বিজেপির সেই অভিলাষা কোনদিনই পূর্ণ হবে না।

Post a Comment