পূজোয় কি বেড়ানোর ইচ্ছে রয়েছে। তবে তাদের জন্যে অল্প খরচে গোয়া ঘোড়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল - The News Lion

পূজোয় কি বেড়ানোর ইচ্ছে রয়েছে। তবে তাদের জন্যে অল্প খরচে গোয়া ঘোড়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল

 


দি নিউজ লায়নঃ করোনার জেরে আজ প্রায় দের বছর ধরে গৃহবন্দী মানুষ। হাপিয়ে উঠেছে মানুষ, অবসাদগ্রস্ত হয়ে পড়ছে মানুষ। তবে এখন আসতে আসতে খুলছে পর্যটন কেন্দ্রগুলি। স্বাভাবিক হচ্ছে মানুষের জনজীবন। তার মধ্যে আবার সামনে পূজো। আর এই পূজোয় কি বেড়ানোর ইচ্ছে রয়েছে। তবে তাদের জন্যে অল্প খরচে গোয়া ঘোড়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল।  বুকিং করতে হবে ভারতীয় রেল ক্যাটারিং ও পর্যটন নিগম (আইআরসিটিসি)-এর ওয়েব সাইটে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বুকিং। তাই আর দেরি না করে,  সেরে  ফেলুন আপনাদের ঘোরার প্ল্যান। তবে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে করোনা টিকার দ্বিতীয় ডোজ ও আরটিপিসিআর টেস্ট করা অত্যাবশকীয়।



করোনার কারণে ঘরবন্দী জীবন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই সামনে পূজোর কথা মাথায় রেখে ভ্রমন প্রিয়দের জন্য অল্প খরচে গোয়ায় বেড়িয়ে আসার সুযোগ করে দিতে উদ্দ্যোগী ভারতীয় রেল। অল্প খরচে আগরতলা থেকে গোয়া অবদি একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। ১১ রাত ১২ দিনের (৩০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর) একটি প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। প্যাকেজের মূল্য ১১,৩৪০ ও ১৮৯০০ (বাতানুকূল)



দর্শনীয় স্থানগুলি হল ডোনা পাউল, ক্যালানগুট, বাগা, মিরামার বিচ, ফোর্ট আগুয়াদা, বাসিলিকা অব বোম জেসাস, সি-ক্যাথেড্রেল, কোলভা বিচ, মঙ্গেসি মন্দির, বাগা বিচ, ম্যাডগাঁও মার্কেট। প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে এসি ও নন এসি শয়ন কক্ষ। বিশুদ্ধ নিরামিষ খাওয়া দাওয়া ( জল খাওয়ার, দুপুরের খাওয়ার ও রাতের খাওয়ার)। পর্যটকদের জন্যে থাকবে গাইড। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে অস্ত্রহীন নিরাপত্তারক্ষী থাকবে। ট্রেনে সুপারিন্টেন্ডেন্ট হিসেবে ট্রেনে একজন আইআরসিটিসি আধিকারিক থাকবেন। পর্যটকদের জন্যে থাকবে ট্রাভেল ইন্সুরেন্স।



বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন ভারতীয় রেল ক্যাটারিং ও পর্যটন নিগম। এদিন আইআরসিটিসির তরফে বিশ্বজিৎ দাস বলেন, ৩০ সেপ্টেম্বর আগরতলা থেকে গোয়া একটি বিশেষ রেল চালানো হচ্ছে। যে ট্রেনের নাম "পিলগ্রিম স্পেশাল টুরিস্ট ট্রেন"।


তিনি আরও বলেন, শিলিগুড়ি ও শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকার পর্যটিকদের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীদের জন্য পয়লা অক্টোবর  বিকেল পাঁচটায় যাত্রীরা রেল এ উঠতে পারবেন। যেহেতু করোনা অতিমারী চলছে সেই কথা মাথায় রেখে করোনা সুরক্ষা সরঞ্জাম দাওয়া হবে। একশো শতাংশ এর মধ্যে ৬০ শতাংশ যাত্রী নিয়ে এই রেল চালানো হবে। পাঁচ বছরের নিচে বাচ্চাদের ভাড়া নিঃশুল্ক পাশাপাশি পাঁচ বছরের উপরে বাচ্চা এবং প্রবীনদের সম্পন্ন ভাড়া লাগবে। এই তীর্থযাত্রার টিকিট শুধু ভারতীয় রেল ক্যাটারিং ও পর্যটন নিগম ওয়েব সাইড ও আঞ্চলিক অফিসে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.