সিপিএমের দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েতেও এবার তৃণমূ্লের দখলে
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে ১৩ টি গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। কেবলমাত্র ডেবরা ব্লকের ৫/১ গ্রাম পঞ্চায়েত টি বিজেপির সমর্থনে দখল করেছিল সিপিএম।ওই গ্রাম পঞ্চায়েতের মোট ১৩ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস৬ টি আসনে জয়লাভ করে ।সিপিএম পাঁচটি আসনে ও বিজেপি দুটি আসনে জয়লাভ করে।
বিজেপির দুই সদস্যের সমর্থনে সিপিএমের মলি চন্দ্র প্রধান ও অশোক পাত্র উপপ্রধান নির্বাচিত হয় । বিজেপির এক জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় গত ২২ শে জুলাই ডেবরা ব্লকের বিডিওর কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় । মঙ্গলবার কড়া পুলিশি প্রহরায় ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে অনাস্থা ভোট ভোটার হওয়ার কথা ছিল। তৃণমূল কংগ্রেসের ৭ জন উপস্থিত হলেও সিপিএমের পাঁচজন ও বিজেপির একজন অনাস্থা ভোটে উপস্থিত হয়নি।
যার ফলে সাত শুন্য ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ওই গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছে বলে জানান তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক প্রদীপ কর । তিনি বলেন আগামী কয়েকদিনের মধ্যেই দলীয় স্তরে আলোচনা করে প্রধান উপপ্রধান নির্বাচিত করা হবে। যার ফলে ডেবরা ব্লকে সিপিএমের দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েত টি মঙ্গলবার সিপিএমের হাতছাড়া হয়।

Post a Comment