খোয়াইয়ে তৃণমূলে যোগ দিতে আসা বাম কর্মীদের উপর হামলার অভিযোগ
দি নিউজ লায়নঃ খোয়াইয়ে তৃণমূলে যোগ দিতে আসা বাম কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, আক্রান্ত হয়েছেন এক বাম ছাত্র নেতা। যিনি রবিবার খোয়াইয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। গোটা দিন তৃণমূল নেতাদের সঙ্গেই ছিলেন। সোমবার দলবল নিয়ে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল।
তবে এর আগেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। এই বিষয় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করায় তৃণমূল। ঘটনার নিন্দা করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বর্তমানে ত্রিপুরাতেই রয়েছেন। সেখানে সংগঠন বাড়ানোর কাজ করছেন। তাঁর দাবি, তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। তাই তৃণমূলের উপর হামলা করা হচ্ছে।

Post a Comment