দেশে ফিরলেন কাবুলে চাকরিরত দুই কার্শিয়াংবাসী
দি নিউজ লায়নঃ দেশে ফিরলেন কাবুলে চাকরিরত দুই কার্শিয়াংবাসী। এ খবর এলাকায় পৌঁছোতেই খুশির হাওয়া পরিবার সহ আশেপাশে। আফগানস্তান থেকে ১৮৬ জন ভারতীয়কে দেশে ফিরালো সরকার। এঁদের মধ্যে দার্জিলিং জেলা কার্শিয়াং এর দুজন রয়েছেন। তাঁরা আজ দিল্লী এসে পৌঁছেছেন, কাল নিজ নিজ বাড়ির উদ্যেশ্যে রওনা হবেন। কার্শিয়াং মহকুমার মন্টিভিউ চা বাগানের বাসিন্দা শেখর গুরুং এর স্ত্রী সঞ্জু গুরুং জানান মাত্র একমাস হয়েছে তার স্বামী আফগানস্তানের কাবুলে এক বহুজাতিক কম্পানিতে চাকরি করতে গিয়েছিলেন।
এরই মধ্যে তালিবানি হামলায় সবকিছু উলট পালট হয়ে যায় সেখানে। তারপর থেকেই দুশ্চিন্তায় ছিলো পরিবারটি। আজ দিল্লী থেকে খবর আসতেই স্বস্তি ফিরলো পরিবারে। কার্শিয়াং এর সুনিল সুব্বা প্রায় তিন বছর ধরে কাবুলের কসবা এলাকায় চাকরি করছিলেন। কোনো সমস্যাই ছিলনা এতোদিন। কিন্তু এখন সেই দেশে তালিবানদের দখলদারি ও অত্যাচারের ভিডিও আমরা রোজই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি। তাতে পরিবারের লোকেদের দুশ্চিন্তা বাড়ছে। সুনিল সুব্বার স্ত্রী সুধা সুব্বা জানালেন রবিবার দিল্লিতে ফিরেছেন তাঁর স্বামী। শিগগিরই বাড়িতে আসবেন।
Post a Comment