এখনও কেঁদেই যাচ্ছেন শিল্পা
দি নিউজ লায়নঃ পর্নোগ্রাফি মামলায় স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর থেকেই বিরতিতে ছিলেন শিল্পা শেঠি। এখনো সে ঘটনায় শিল্পার জীবনে ঝড় বয়ে যাচ্ছে। নানাভাবে সমালোচনার শিকার হচ্ছেন শিল্পা। যেখানেই যাচ্ছেন কেঁদে ফেলছেন। শো’এ রানি লক্ষ্মীবাঈয়ের কাহিনির ওপর ভিত্তি করে একটি নাচ হয়। এটি দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পা। একপর্যায়ে কেঁদে ফেলেন নায়িকা। এরপর নিজেকে সামলে তিনি বলেন, ঝাঁসির রানির গল্প যখনই শুনি, সমাজের চেহারাটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে।
কারণ এখনও নিজের অধিকারের জন্য মহিলাদের প্রচুর লড়াই করতে হয়। স্বামী চলে গেলে আরও বেশি পরিশ্রম করতে হয় আত্মপরিচয় এবং সন্তানদের জন্য লড়তে হয়। রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়, ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়। সম্প্রতি ‘সুপার ড্যান্সার ফোর’ নাচের রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে ফিরেছেন শিল্পা শেঠি। ফিরেই নারীশক্তি নিয়ে গর্জে ওঠলেন তিনি। সমাজে মহিলাদের লড়াইয়ের কথা তুলে ধরেন নায়িকা।
পরিশ্রম করা সেই নারীদের জন্য আমি গর্বিত, তারপরেই শিল্পা শেঠি বলেন, জীবনে যে রকম পরিস্থিতিই আসুক না কেন, লড়াই করে নেবো। ‘সুপার ড্যান্সার ফোরের’ মঞ্চে ওঠার পর শিল্পাকে স্বাগত জানান অন্য দুই বিচারক পরিচালক অনুরাগ বসু এবং কোরিওগ্রাফার গীতা কাপুর। একইসঙ্গে সব প্রতিযোগীও স্বাগত জানায়। সবার ভালোবাস পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শিল্পা।
Post a Comment