হাবড়ায় দুঃসাহসিক চুরি - The News Lion

হাবড়ায় দুঃসাহসিক চুরি

 


দি নিউজ লায়ন;  হাবড়া থানার লোকনাথ সরণি এলাকায় পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি। বিশ্বজিৎ খাঁ ব্যবসায়ী তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন পাশের ঘরে দুঃসাহসিক' ভাবে চুরি হওয়াতে ও কিছু টের পাননি তাই তার অনুমান ঘুমের স্প্রে করে হয়তো দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে , সোনা গহনা নিয়ে নগদ টাকা নিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান আমাদের।


 পাশাপাশি বাসুদেব খা বাড়িতে  বাড়িতেও দুঃসাহসিক চুরি হয় বাড়ির তালা ভেঙে, তারা বাড়িতে কেউ ছিলেন না আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন সকালে খবর পেয়ে বাড়িতে আসেন দেখে ঘরের মধ্যে সমস্ত লুটপাট হয়ে পড়ে আছে সোনার গহনার নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা , ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা হয়েছে বলে জানিয়েছেন তারা। 


পরপর দুটি বাড়িতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কিছুদিন আগে আরেকটি বাড়িতে চুরি হয়েছিল ওই এলাকায়। চুরির খবর আসতেই ঘটনাস্থলে যায় হাবরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ।  ঘরে লোকজন থাকা সত্ত্বেও কিভাবে চোরেরা তালা ভেঙে এইভাবে লুটতরাজ চালাল তা নিয়ে উঠছে প্রশ্ন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.