প্রতিবেশী হতে কত খরচ পড়ছে রানি-দিশার - The News Lion

প্রতিবেশী হতে কত খরচ পড়ছে রানি-দিশার

 


দি নিউজ লায়নঃ  তারকাদের পর্দার খবরের চেয়ে ঘরের খবরে আগ্রহ বেশি ভক্তদের। পছন্দের তারকার কয়টি বাড়ি, কয়টি গাড়ি, এমনকী কয়টি ঘড়ি—সব কিছুই মুখস্থ রাখতে চায় ভক্তরা। বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও দিশা পাটানির ভক্তদের জন্য তেমনই এক খবর সামনে এলো।   মুম্বাইয়ের খারে রুস্তমজি প্যারামাউন্টে ভবনে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও দিশা পাটানি। 


ভবনের ২২ তলায় রানী মুখার্জির ফ্ল্যাট প্রায় এক হাজার ৪৮৫ বর্গফুটের। যার বাজার মূল্য সাত কোটি ১২ লাখ টাকা।  অন্যদিকে, রুস্তমজি প্যারামাউন্টে দিশা পাটানির ফ্ল্যাট ১৬ তলায়; আয়তন এক হাজার ১১৮.৯ স্কয়ার ফিট। এটির বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা।  সূত্রের খবর, রানী মুখার্জি ও দিশা পাটানির ফ্ল্যাট কেনা রুস্তমজি প্যারামাউন্টের এই আবাসনের রয়েছে মিনি থিয়েটার, স্পা, স্যালোঁ, ব্যাঙ্কোয়েট হল, স্কাই লজ, বিজনেস সেন্টার, জিমখানাসহ অনেক কিছু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.