ডায়মন্ডহারবার পৌরসভার সৌন্দর্যায়নের মুকুটে নতুন পালক
দি নিউজ লায়ন; ডায়মন্ডহারবার পৌরসভার সৌন্দর্যায়নের মুকুটে নতুন একটি পালক সংযোজন। দীর্ঘদিন ধরে ডায়মন্ডহারবার মানুষজন যানজটের সমস্যা ভুগছিল। ডায়মন্ড হারবার পৌরসভার বিভিন্ন যানবাহন বিভিন্ন সময়ে ডায়মন্ডহারবার শহর জুড়ে বিভিন্ন এলাকায় যত্রতত্র দাঁড় করানো থাকতো এরপরে সমস্যায় পড়েছিল ডায়মন্ড হারবারে নিত্যযাত্রীরা।
ডায়মন্ড হারবার পৌরসভার বিভিন্ন যানবাহন গুলির জন্য একটি সুনির্দিষ্ট জায়গায় চিহ্নিতকরণের জন্য ডায়মন্ডহারবার শহর বাসীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে আবেদন জানানো হয়েছিল ডায়মন্ড হারবার পৌরসভায়। ডায়মন্ড হারবার শহরবাসীর কথা মাথায় রেখে ডায়মন্ডহারবার পৌরসভার পক্ষ থেকে ডায়মন্ড হারবার ১৫ নম্বর ওয়ার্ডে 29 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হলো নবনির্মিত গাড়ির অবস্থান।
আজ নবনির্মিত ডায়মন্ডহারবার পৌরসভা গাড়ি একবার স্থানের উদ্বোধন করলেন ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এর বিধায়ক পান্নালাল হালদার সহ উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা। এই গাড়ি রাখবা স্থানটি উদ্বোধনের ফলে উপকৃত হবে ডায়মন্ডহারবার শহরের বাসিন্দারা। এইখানে আনুমানিক 50 টিরও বেশি গাড়ি রাখা যাবে। আগামী দিনে ডায়মন্ড হারবারে সৌন্দর্যায়নের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর ডায়মন্ড হারবার পৌরসভা।

Post a Comment