মহামারীতে তৃতীয় ঢেউ প্রতিরোধে অভিনব উদ্যোগ
দি নিউজ লায়ন; তৃতীয় ঢেউ এর আগে মহামারী প্রতিরোধে মাঠে নামলো মুর্শিদাবাদ জেলা পুলিশ। সেইমতো জেলা পুলিশের উদ্যোগে মহামারীতে তৃতীয় ঢেউ প্রতিরোধে আগাম সতর্কবার্তা নিয়ে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে 'সফট টার্গেট' হিসেবে শহরের পৌঢ়দের বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল জেলা পুলিশ টিম ও প্রশাসন যৌথভাবে। বহরমপুর মাতৃসদন কোভিড হাসপাতালে বাড়িতে একাই থাকেন এরকম ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়ার বন্দোবস্ত করা হয় দিনভর।
জেলার বিভিন্ন প্রান্তের মোট ১০০ অধিক জনকে টিকা দেওয়া হয়। এইদিনের টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদি, পুলিস সুপার কে শবরী রাজকুমার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্তকুমার বিশ্বাস সহ স্বাস্থ্যদপ্তর ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক শরদকুমার দ্বিবেদি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, জেলা স্বাস্থ্যদপ্তরের সহযোগিতায় জেলা পুলিসের পক্ষ থেকে টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা পুলিসের উদ্যোগের ফলে মুর্শিদাবাদ জেলাতে টিকাকরণ সম্পুর্ণ করার কর্মসূচি আরও একধাপ এগিয়ে গেলো।। জেলা পুলিসের এক উচ্চ কর্তা বলেন, "সদর শহর বহরমপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে অনেক বৃদ্ধ-বৃদ্ধা আছেন যাঁদের সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকেন। লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করে টিকা নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। ফলে বাড়িতে একা থাকা অনেক বৃদ্ধ-বৃদ্ধা টিকা পাননি। বাড়িতে একা থাকা ষাটোর্ধ্ব পুরুষ ও মহিলাকে এদিন টিকা দেওয়া হল।
আগামীতে আরও মানুষকে টিকার আওতায় আনা হবে"। টিকা নেওয়ার পরে ওই বয়স্ক ব্যক্তিদের মধ্যে থেকে অনেকে বলেন বলেন, আমাদের সকলেরই পরিবারের ছেলেমেয়েরা নানানভাবে কাজের সূত্রে বাইরে থাকে। আমরা বাড়িতে একাই থাকি। সব সময় লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করা সম্ভব হয় না। তাই এতদিন টিকা নেওয়া হয়নি। পুলিসের পক্ষ থেকে টিকার ব্যবস্থা করায় আমরা উপকৃত হলাম"।জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্তকুমার বিশ্বাস বলেন, এখনো পর্যন্ত জেলায় সাড়ে ১৩ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে"।

Post a Comment