বিনয় তামাং এর সঙ্গে বৈঠক করলেন বিমল গুরুং
দি নিউজ লায়নঃ আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল এখন সব মিটে গিয়েছে। বিনয় তামাং এর সঙ্গে বৈঠক প্রসঙ্গে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন মোর্চার নেতা বিমল গুরুং বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে কোনো কিছু জানাতে না চাইলেও গুরুঙ দিন বলেন, বিনয় তামাং এর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাম্প্রতিক একাধিক বিষয় আলোচনায় উঠে এসেছে।
আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল সেই সমস্ত কিছু এখন মিটে গিয়েছে যা হয়েছে তার জন্য বিনয় অনুশোচনা ব্যক্ত করেছে আমাদের এখন প্রধান লক্ষ্য হলো পাহাড়ের উন্নয়নের স্বার্থে পাহাড়ের মানুষের উন্নয়নের স্বার্থে হাতে হাত মিলিয়ে কাজ করা। একইসঙ্গে তিনি জানান শুধু বিনয় তামাং নয় পাহাড়ের উন্নয়নের স্বার্থে তিনি সকলের সঙ্গে আলোচনায় প্রস্তুত।
যদিও ভাজপা পন্থী পাহাড়ের কিছু নেতা অবশ্য বিমল গুরুংয়ের সঙ্গে বিনয় তামাং এর সাক্ষাৎকে তীব্র সমালোচনা করেছেন তাঁদের বক্তব্য ব্যক্তিগত লাভের জন্য বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করেছেন বিনয় তামাং পাহাড়ে রাজনৈতিক মহলের মতে বিমল গুরুং এবং বিনয় তামাং হাত মেলানোর আখেরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিজেপির এতদিন গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন ছিল খাপছাড়া এবার মোর্চা সর্বশক্তি দিয়ে একযোগে বিজেপিকে আক্রমণ করবে ফলে পাহাড়ে বিজেপির অস্তিত্ব রক্ষা কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ল এই বিষয়টি বুঝতে পেরেই একসঙ্গে বিমল গুরুং এবং বিনয় তামাং কে আক্রমণ করছে বিজেপি এবং বিজেপি ঘনিষ্ঠ পাহাড়ের কিছু নেতা- এমনই মত রাজনৈতিক মহলের।

Post a Comment